Logo
Logo
×
   

Advertisement

কর্পোরেট নিউজ

সামিট পাওয়ারের নতুন ব্যবস্থাপনা পরিচালক

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৫:১০ পিএম

সামিট পাওয়ারের নতুন ব্যবস্থাপনা পরিচালক

Advertisement

সম্প্রতি সামিট পাওয়ার লিমিটেডের নতুন ব্যবস্থাপনা-পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ইঞ্জিনিয়ার মোঃ মোজাম্মেল হোসেন। নিয়োগের আগে, তিনি সামিটের বৃহত্তম দুটি সহযোগী সংস্থার ব্যবস্থাপনা-পরিচালক এবং সামিট পাওয়ার লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক পরিচালকের দায়িত্বে ছিলেন।

তাঁর নেতৃত্বে সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেডের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র মাত্র ৯ মাসের রেকর্ড সময়ে বাস্তবায়িত করেন। এই প্রকল্পটি পরে, এশিয়ান পাওয়ার এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে দ্রুততম বাস্তবায়ন প্রকল্পের জন্য পুরস্কার লাভ করে। একই সময়ে, তাঁর নেতৃত্বে আরেকটি ১৪৯ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র - এইস আ্যালায়েন্স পাওয়ার  লিমিটেড, নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়িত হয়। 

মোজাম্মেল হোসেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বার্ষিক পারফরম্যান্স রিকগনিশন অ্যাওয়ার্ড (২০০৮) এবং পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের মেরিট অ্যাওয়ার্ড অফ দ্য ইয়ার (১৯৮২) অর্জন করেন। বর্তমানে তিনি বিপ্পা'র সহ-সভাপতি এবং বহু বছর যাবত গুলশান ক্লাবের সদস্য হিসেবে আছেন।

১৯৭৬ সালে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে মোজাম্মেল হোসেন তাঁর পেশাগত কর্মজীবন শুরু করেন। তিনি কর্মজীবনে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন প্রকল্পগুলোতে বেশি কাজ করেছেন। ২০০১ সালে, তিনি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)-এর উপ-মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেন এবং পরে কারিগরি-পরিচালক পদোন্নতি পান। ২০১১ সালে, পিজিসিবি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণের পর তিনি সামিট গ্রুপে যোগদান করেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

তাঁর পূর্বসূরি, লে: জেনারেল আবদুল ওয়াদুদ (অব:) ২০১৩-সাল থেকে সামিট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা-পরিচালকের দায়িত্বে ছিলেন ।

সংক্ষেপে সামিট পাওয়ার লিমিটেড: সামিট পাওয়ার লিমিটেড দেশের বেসরকারি বিদ্যুৎ উৎপাদনে শীর্ষস্থানীয় ট্রিপল 'এ' রেটিং প্রাপ্ত। সামিট পাওয়ার লিমিটেড ২০০৫ সালে ঢাকা এবং চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভূক্তির পর থেকেই ধারাবাহিকভাবে লভ্যাংশ দিয়ে আসছে। সামিট গ্রুপ বাংলাদেশ সরকার কর্তৃক ২০১৩ সালে থেকে টানা পাঁচবার সেরা বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের পুরস্কার পেয়ে আসছে। 
 

Advertisement

সামিট পাওয়ারের নতুন ব্যবস্থাপনা পরিচালক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম