Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শেরপুরে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত

Advertisement

Icon

শেরপুর উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ পিএম

শেরপুরে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত

ছবি: যুগান্তর

Advertisement

শেরপুরে আকস্মিক পাহাড়ি ঢলে ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্রায় ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

এছাড়া পানির তোড়ে ভেসে গেছে ১০টি কাঁচা-পাকা ঘর। ঝিনাইগাতী বাজারে ডুবে গেছে ঝিনাইগাতী-শেরপুর আঞ্চলিক সড়ক। সোমেশ্বরী নদীর দুপাড়ে কয়েকশ বাড়িঘরে পানি প্রবেশ করে মালামাল নষ্ট হয়েছে বলে জানা গেছে। 

জানা গেছে, গত দুই দিনের টানা বর্ষণে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নেমে আসা ঢলের পানি শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ফলে চারটি ইউনিয়নের ১৫টি গ্রামের শত শত পুকুরের মাছ ভেসে গেছে। 

স্থানীয়দের অভিযোগ মাত্র এক মাস আগে পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি সংস্কার করা হয়। তবে নিম্নমানের কাজের ফলে বাঁধের প্রায় ১৫০ মিটার অংশ পানির তোড়ে বিলীন হয়ে ফসলি জমিতে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইইএনও) মো. আশরাফুল ইসলাম রাসেলের সঙ্গে কথা বললে তিনি জানান, ইতোমধ্যে মহারশী নদী রক্ষা বাঁধের কাজ চলমান। আমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। আমাদের যথেষ্ট বন্যা দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি রয়েছে। এছাড়া পর্যাপ্ত শুকনো খাবার ও গো-খাদ্য মজুত রয়েছে। পানি নেমে গেলে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

বন্যার খবর শেরপুর

Advertisement

আরও পড়ুন

চট্টগ্রামে সাইলো পরিদর্শন মন্ত্রীর পরিদর্শনের দিনই সরকারি গম পাচার

মন্ত্রীর পরিদর্শনের দিনই সরকারি গম পাচার

সেই পুরিন্দা বাজার থেকে ৩ কোটি টাকার সুতা জব্দ

সেই পুরিন্দা বাজার থেকে ৩ কোটি টাকার সুতা জব্দ

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম