Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

লোহা বিক্রির নামে দেড় কোটি টাকা আত্মসাৎ, প্রধান আসামি গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১১:০১ পিএম

লোহা বিক্রির নামে দেড় কোটি টাকা আত্মসাৎ, প্রধান আসামি গ্রেফতার

ছবি: সংগৃহীত

Advertisement

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অব্যবহৃত ও পুরাতন লোহা বিক্রয়ের ভুয়া মালিক সেজে প্রতারণাপূর্বক প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় মো. সেলিম শেখ (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে সিআইডি। গতকাল রোববার পৌনে ৩টার দিকে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন বালিয়াখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি বিশেষ টিম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা যায়, প্রতারক চক্রটি ‘পাওয়ার ম্যাক্স এলটিডি’ নামের একটি কাল্পনিক প্রতিষ্ঠানের নামে ভুক্তভোগীদের কাছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরাতন লোহা বিক্রয়ের প্রলোভন দেখিয়ে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করে। প্রতারণার অংশ হিসেবে তারা মিথ্যা ওয়ার্ক অর্ডার প্রস্তুত করে, অফিস সাজিয়ে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করে অর্থ হাতিয়ে নেয়। এই নিয়ে গত বছরের ৮ মার্চ ঢাকার শ্যামপুর থানার মামলা হয়েছে। পরবর্তীতে মামলার তদন্তের দায়িত্ব সিআইডির কাছে অর্পণ করা হয়।

এতে আরও বলা হয়, এর আগে এ মামলায় পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত জানুয়ারি মাসে গ্রেফতারকৃত আসামি হুমায়ুন কবীরের ১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দিতে সম্প্রতি গ্রেফতারকৃত সেলিম শেখের সক্রিয় সম্পৃক্ততার তথ্য প্রকাশ পায়।

আসামি সেলিম শেখ গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে মোবাইল সিম ব্যবহার করে গা-ঢাকা দিয়ে চলছিল। তবে সিআইডি টিমের নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, অনুমোদনের অপেক্ষায় প্রকল্প

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, অনুমোদনের অপেক্ষায় প্রকল্প

রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক

রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক

জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র

দেশে লোডশেডিংয়ের ভোগান্তি এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড

আরও পড়ুন

চুনারুঘাট থানায় ১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম