Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খুলনায় ‘শীর্ষ সন্ত্রাসী দলের সদস্যের’ মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি

Advertisement

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০২:০৭ এএম

খুলনায় ‘শীর্ষ সন্ত্রাসী দলের সদস্যের’ মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি

Advertisement

খুলনায় ইমরান মুন্সি (৩৫) নামের এক ব্যবসায়ীর মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে নগরীর ২নং কাস্টমঘাট এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনার পর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত ইমরান মুন্সি মুন্সিপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা বাবুল মুন্সির ছেলে। সে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর দলের সক্রিয় সদস্য ছিল বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। এছাড়া তিনি ইট বালুর ব্যবসা করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত পৌনে ৮টার দিকে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

খুলনা থানার এসআই আব্দুল হাই বলেন, ‘নিহত ইমরান মুন্সি খুলনার গ্রেনেড বাবুর সক্রিয় সদস্য ছিল। তাকে অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্যরা হত্যা করেছে বলে জানতে পেরেছি। দুর্বৃত্তরা তাকে হত্যার পর মোটরসাইকেল চালিয়ে পুলিশ লাইনের দিকে চলে যায়। আমরা এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছি এবং বিভিন্নস্থান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদকের টাকা না পেয়ে মাকে খুন, বাবা-বোনকে ছুরিকাঘাত

মাদকের টাকা না পেয়ে মাকে খুন, বাবা-বোনকে ছুরিকাঘাত

বগুড়ায় পরপর তিনদিনে ৩ খুন

বগুড়ায় পরপর তিনদিনে ৩ খুন

খোকন দাসকে কুপিয়ে-পুড়িয়ে হত্যা: ৩ অভিযুক্ত গ্রেফতার

খোকন দাসকে কুপিয়ে-পুড়িয়ে হত্যা: ৩ অভিযুক্ত গ্রেফতার

৩ লাখ টাকায় খুনের চুক্তি, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

৩ লাখ টাকায় খুনের চুক্তি, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

দক্ষিণ কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন

দক্ষিণ কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন

আরও পড়ুন

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিএসএফের

সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিএসএফের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম