Logo
Logo
×

Advertisement

রাজধানী

দক্ষিণ কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১১:৩২ এএম

দক্ষিণ কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন

ফাইল ছবি

Advertisement

দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালীগঞ্জ বয়েজ ক্লাব এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. রুমান দেয়ান (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি পেশায় গার্মেন্টস শোরুমের সেলসম্যান ছিলেন। 

রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে কালীগঞ্জ বয়েজ ক্লাব সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুমান দক্ষিণ কেরানীগঞ্জ আগানগর নগর খালপাড় এলাকার বাসিন্দা ছিট কাপড় ব্যবসায়ী মো. সানি দেওয়ানের একমাত্র ছেলে। 

বাবা মো. সানি দেওয়ান বলেন, রুমান রাতে শোরুমের কাজ শেষে বাসায় ফেরার পথে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত ভাবে তার রাস্তা গতিরোধ করে বুকে এবং ডান পায়ে ছুরিকাঘাতে আহত করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে তার সহকর্মীরা রাস্তা দিয়ে যাবার পথে দেখতে পেয়ে আমাকে সংবাদ দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। 

পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক রুমানকে মৃত ঘোষণা করে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদকের টাকা না পেয়ে মাকে খুন, বাবা-বোনকে ছুরিকাঘাত

মাদকের টাকা না পেয়ে মাকে খুন, বাবা-বোনকে ছুরিকাঘাত

বগুড়ায় পরপর তিনদিনে ৩ খুন

বগুড়ায় পরপর তিনদিনে ৩ খুন

খোকন দাসকে কুপিয়ে-পুড়িয়ে হত্যা: ৩ অভিযুক্ত গ্রেফতার

খোকন দাসকে কুপিয়ে-পুড়িয়ে হত্যা: ৩ অভিযুক্ত গ্রেফতার

৩ লাখ টাকায় খুনের চুক্তি, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

৩ লাখ টাকায় খুনের চুক্তি, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

খুলনায় ‘শীর্ষ সন্ত্রাসী দলের সদস্যের’ মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি

খুলনায় ‘শীর্ষ সন্ত্রাসী দলের সদস্যের’ মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি

আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৯৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৯৮

দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা

দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর

‘আজ সব হারালাম, এখন আমরা কী নিয়ে বাঁচব?

‘আজ সব হারালাম, এখন আমরা কী নিয়ে বাঁচব?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম