Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

Advertisement

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৪:১১ পিএম

মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

Advertisement

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার দায়ে দুই জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরূপ মুহুরী।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিযান পরিচালনাকারী হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক।  

তিনি জানান, সোমবার (৬ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর উপজেলার মাঝির বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাওয়া থেকে আগত একটি ২০০ সিসি স্পিডবোটে করে কয়েকজন জেলে অবৈধভাবে ইলিশ শিকার করছিল। অভিযান দলের ধাওয়ায় দুজন জেলেকে আটক করা হয় এবং একটি ২০০ সিসি স্পিডবোট জব্দ করা হয়। এছাড়া প্রায় এক হাজার মিটার কারেন্ট জালও উদ্ধার করা হয়, যা পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

পরে সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে আটক দুই জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে হাইমচর নয়ানী কোস্টগার্ড আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেন ও তার সদস্যরা সহায়তা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

রুপালি ইলিশ চিনবেন যেভাবে

রুপালি ইলিশ চিনবেন যেভাবে

নিষেধাজ্ঞা কি ইলিশ বাঁচাতে পারছে

নিষেধাজ্ঞা কি ইলিশ বাঁচাতে পারছে

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড

মা ইলিশ রক্ষা অভিযানে ৮৭ জেলে আটক, ৮০ লাখ মিটার জাল জব্দ

মা ইলিশ রক্ষা অভিযানে ৮৭ জেলে আটক, ৮০ লাখ মিটার জাল জব্দ

চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩

চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩

আরও পড়ুন

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিএসএফের

সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিএসএফের

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম