Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিক্ষকদের আন্দোলনের দাবি যৌক্তিক: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

Advertisement

Icon

মির্জাগঞ্জ দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৭:০৩ পিএম

শিক্ষকদের আন্দোলনের দাবি যৌক্তিক: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

Advertisement

এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো বুঝিয়ে দেওয়া হবে।

শুক্রবার বেলা ১১টায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী এসব কথা বলেন।

মতবিনিময় অনুষ্ঠানে সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষ আক্তার উদ্দিনের সভাপতিত্বে তিনি আরও বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন- আপনারা (শিক্ষকরা) যা-যা চেয়েছেন বিএনপি ক্ষমতায় এলে তা বুঝিয়ে দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি জাফর ইমাম শিকদার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সয়েল সাইন্সের বিভাগীয় প্রধান ড. মো. দেলোয়ার হোসাইন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কেএম আব্দুর রাজ্জাক প্রমুখ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম