Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদাবাজির বিরুদ্ধে লবণ চাষিদের বিক্ষুব্ধ প্রতিবাদ

Advertisement

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পিএম

চাঁদাবাজির বিরুদ্ধে লবণ চাষিদের বিক্ষুব্ধ প্রতিবাদ

ছবি: যুগান্তর

Advertisement

কক্সবাজারের চকরিয়ার খুটাখালী এলাকায় চাঁদাবাজের অত্যাচারে অতিষ্ঠ লবণ চাষিরা বিক্ষোভ ও মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় খুটাখালীর বড় নাইপেরঘোনা লবণ মাঠ এলাকায় এ কর্মসূচি পালিত হয়।  

এছাড়া চিহ্নিত কয়েকজন চাঁদাবাজের বিরুদ্ধে ইতোমধ্যে স্থানীয় লবণ চাষি মুজিবুর রহমান (৩৭) বাদী হয়ে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, খুটাখালীর নাইপেরঘোনা নামক লবণ মাঠে উৎপাদিত প্রতি মণ লবণ থেকে ২ টাকা করে চাঁদা আদায় করে যাচ্ছে স্থানীয় কামাল মেম্বারের ছেলে রহিম উদ্দিন ও তার ১০ থেকে ১২ জন সহযোগী। ১৭ অক্টোবর এরকম চাঁদাবাজির সময় মুজিবুর রহমানসহ একদল লবণ চাষি প্রতিবাদ করলে অভিযুক্তরা লবণ চাষিদের প্রাণে মারার হুমকি দেন। এ ঘটনায় রহিম উদ্দিন ও অন্য ৬ জনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। 

অভিযোগে দাবি করা হয়, মণপ্রতি ২ টাকা হারে ইতোমধ্যে ৫ লাখের বেশি টাকা লবণ চাষিদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে এই চাঁদাবাজি বন্ধ না হলে সন্ত্রাসীরা শুধুমাত্র নাইপেরঘোনার ৬৬৪ কানি লবণ মাঠ থেকে চলতি মৌসুমে প্রায় ১০ লাখ টাকা চাঁদা আদায় করবে।  

বিক্ষোভকারী লবণ চাষিদের দাবি, অবিলম্বে সন্ত্রাসীদের দমন করা না গেলে এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটারও আশঙ্কা রয়েছে। 

বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন- খুটাখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিএনপি নেতা রমজান আলী, যুবদল নেতা ফয়সাল, লবণ চাষিদের মাঝি খুইল্যা মিয়া মাঝি, বশির মাঝি, মোস্তাক মাঝি ও নাছির মাঝিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়া পৌরসভার সাবেক মেয়র গ্রেফতার

চকরিয়া পৌরসভার সাবেক মেয়র গ্রেফতার

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

এসএসসি পরীক্ষা ২০২৬ ১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের ৩ উপজেলায় বন্যার উন্নতি, কাটেনি দুর্ভোগ

কক্সবাজারের ৩ উপজেলায় বন্যার উন্নতি, কাটেনি দুর্ভোগ

আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ

লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম