Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:৩৪ পিএম

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ছবি: সংগৃহীত

Advertisement

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া খুটাখালীতে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টায় কক্সবাজারের চকরিয়া থানাধীন খুটাখালি নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ইদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) এবং আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নোয়াখালী সদর থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহণের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। অন্যদিকে, ইদগাঁও থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা চকরিয়ার দিকে রওয়ানা হয়। খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছে বাসটি লেগুনাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

​স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। এরমধ্যে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন শাহেদ, রফিক ও জিয়াবুলের মৃত্যু হয়। 

অন্যদিকে, মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন জসিম উদ্দিনের মৃত্যু হয়।

মালুম ঘাট হাইওয়ে থানার ওসি ওসমান গনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেয়েকে দেখে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার

মেয়েকে দেখে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

আরও পড়ুন

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

একচালা ঘরের পাঠশালার সেই বিনা বেতনের শিক্ষক পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

একচালা ঘরের পাঠশালার সেই বিনা বেতনের শিক্ষক পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাজবাড়ীতে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নিল কিশোর, অতঃপর...

খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নিল কিশোর, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম