ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র আরমান শেখের (১৭) মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু গুরুতর আহত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার সীমান্তবর্তী ব্রাহ্মণকান্দা ও সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান শেখ ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের ফারুক শেখের ছেলে। সে পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে তিন বন্ধ সূর্যনগর দৃষ্টিনন্দন মসজিদ দেখতে যায়। এ সময় তাদের মোটরসাইকেলে একটি ট্রাক ধাক্কা দিলে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ভাঙ্গায় নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আরমানের মৃত্যু হয়। অন্য দুই বন্ধু গুরুতর আহত হয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামীম জানান, মোটরসাইকেলের একজন আরোহী নিহত ও দুজন আহত হওয়ার খবর তারা পেয়েছেন। তবে ঘটনাস্থল শিবচর হাইওয়ে থানার আওতাধীন হওয়ায় ওই থানার পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় শিবচর হাইওয়ে থানা আইনগত ব্যবস্থা নেবে।
