Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মুন্সিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মুন্সিগঞ্জ

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১১:৫৫ এএম

মুন্সিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগর (৩১)।

Advertisement

জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগর (৩১) কে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে ভোরে তাকে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, জুলাই আন্দোলনে অংশ নিয়ে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাগরের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সিগঞ্জে আন্দোলন চলাকালে তিনজনকে হত্যার ঘটনাসহ সাগরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে তাকে অস্ত্র হাতে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে দেখা যায়।

ছাত্রলীগের পদ ছাড়াও সাজ্জাত হোসেন সাগর মুন্সিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

যেভাবে গ্রেফতার হলেন আমিনী

যেভাবে গ্রেফতার হলেন আমিনী

গ্রেফতার এড়াতে মৃত যমজ ভাইয়ের ছদ্মবেশে ১৯ বছর, অতঃপর...

গ্রেফতার এড়াতে মৃত যমজ ভাইয়ের ছদ্মবেশে ১৯ বছর, অতঃপর...

বিমানবন্দরে সোয়া কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেফতার

বিমানবন্দরে সোয়া কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেফতার

‘পেনশন নিয়ে বাড়ি ফেরা হবে না’— পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা

‘পেনশন নিয়ে বাড়ি ফেরা হবে না’— পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা

আরও পড়ুন

পুলিশের নাম ভাঙিয়ে মাদকের অর্থ আদায়, প্রতিবাদ করায় মারধর

পুলিশের নাম ভাঙিয়ে মাদকের অর্থ আদায়, প্রতিবাদ করায় মারধর

‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’, ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী

‘আইনের ঊর্ধ্বে কেউ নয়’, ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

‘কোথাও কেউ নেই’

‘কোথাও কেউ নেই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম