Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মানব সম্পদ উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যের বিকল্প নেই: পররাষ্ট্র উপদেষ্টা

Advertisement

Icon

বেলাব (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৪:০০ পিএম

মানব সম্পদ উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যের বিকল্প নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: যুগান্তর

Advertisement

মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যের বিকল্প নেই। দেশের উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যখাতে অধিক পরিমাণে বাজেট প্রদান করা উচিত বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার হোসেন নগর পাইলট স্কুল মাঠে মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে স্কুল স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, বেলাব হোসেন নগর পাইলট উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালে আমাদের পরিবারের সদস্যসহ স্থানীয়রা জমি দান করাসহ সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন এবং ভবিষ্যতে স্কুলের সামগ্রিক সহায়তার জন্য বিত্তবানরা এগিয়ে আসবেন।  একটি দেশের উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যখাতে অধিক পরিমাণে বাজেট দেওয়া উচিত। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করতে হবে, তাহলে উচ্চশিক্ষা সহজতর হবে। প্রশাসনের সহায়তায় আগামী দিনে আমরা স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামবাসীর স্বাস্থ্য উন্নয়নে কাজ করব। 

মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশন সভাপতি ও সাবেক সচিব জাহিদ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম, জেলা পুলিশ সুপার মো. মিনহাজুল হক, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ারকোমডর মো. খালিদ হোসেন, নরসিংদী সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাব থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মীর মাহবুবর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীব বিপ্লব, হোসেন নগর পাইলট স্কুলের প্রধান শিক্ষক মো. আমিনুল হক চৌধুরীসহ অনেকে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম