Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মুন্সীগঞ্জের লোকালয়ে দেখা মিলছে কুমির

Advertisement

Icon

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৮:০৬ পিএম

মুন্সীগঞ্জের লোকালয়ে দেখা মিলছে কুমির

রাতে ডাঙায় উঠছে কুমির। ছবি: যুগান্তর

Advertisement

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শ্যামুবাড়ি গ্রামে দেখা গেছে একটি কুমির। এছাড়া কয়েক দিন ধরে কুমির দেখতে পাচ্ছেন স্থানীয়রা। 

স্থানীয়দের দাবি, রাতে এবং ভোরে পদ্মা নদী থেকে কুমির উঠে আসছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন পদ্মাপারের বাসিন্দারা।

শ্যামুবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গ্রামের একটি পুকুরপাড়ে অন্তত দুটি কুমির দেখা গেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কৌতূহলী হয়ে পুকুরপাড়ে ভিড় করছেন স্কুলশিক্ষার্থী ও আশপাশের এলাকার লোকজন। 

স্থানীয় যুবক মো. হায়াৎ হোসেন ও মো. রানা ওরফে মধু জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পথচারীরা পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় গোঁয়ালঘরের কাছে একটি কুমির দেখতে পান। আতঙ্কিত হয়ে তারা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে টর্চলাইটের আলোতে কুমিরটির ছবি তোলার চেষ্টা করলে কুমিরটি ধীরে ধীরে পুকুরপাড় থেকে নদীর দিকে চলে যায়।

স্থানীয় গৃহবধূ সালিনা বেগম বলেন, রাতে গোঁয়ালঘরের পাশে কুমির দেখতে পাই। ছবি তুলতে গেলে সেটা পুকুর পাড় থেকে সরে যায়।

এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তারা দ্রুত কুমিরগুলো উদ্ধার এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, বিষয়টি বন বিভাগকে অবহিত করা হয়েছে। তাদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম