Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুই মাথাওয়ালা শিশুর জন্ম

Advertisement

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৬:১০ পিএম

দুই মাথাওয়ালা শিশুর জন্ম

Advertisement

পিরোজপুরের স্বরূপকাঠিতে দুই মাথাবিশিষ্ট এক শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানীয় জাহানারা হাসপাতালে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম নেওয়ার ঘটনা ঘটে।

তবে জন্মের মাত্র চার ঘণ্টার মাথায়, রাত ১টায় শিশুটি মারা যায়।

জাহানারা হাসপাতালের পরিচালক মো. রুহুল আমিন আকন গণমাধ্যমকে জানান, ওই দিন বিকালে প্রসূতি চৈতি মণ্ডল (২০) হাসপাতালে ভর্তি হন। আলট্রাসনোগ্রামে দেখা যায়, তার গর্ভে যমজ শিশু থাকার সম্ভাবনা রয়েছে। পরে চিকিৎসক নরেশ চন্দ্র বড়ালের নির্দেশে সিজারের মাধ্যমে শিশুটি প্রসব করা হয়।

প্রসবের পর দেখা যায়, শিশুটি দুটি মাথা বিশিষ্ট ছেলে শিশু। জন্মের পর চার ঘণ্টা জীবিত থাকার পর মৃত্যুবরণ করে সে।

ডা. নরেশ চন্দ্র বড়াল জানান, এটি এক ধরনের পলিসেফালি নামে একটি বিরল জন্মগত ত্রুটি, যেখানে একটি শরীরের মধ্যে একাধিক মাথা সৃষ্টি হয়। শিশুটির অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক ছিল।

চৈতি মণ্ডল পটুয়াখালীর বাউফল উপজেলার লিমনের স্ত্রী এবং তার বাবার বাড়ি স্বরূপকাঠি উপজেলার রোঙ্গাকাঠি গ্রামে। বর্তমানে শিশুটির মা সুস্থ রয়েছেন এবং জাহানারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে দুই মাথাওয়ালা শিশুর জন্মের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং উৎসুক জনতা হাসপাতালে ভিড় করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রদল নেতাকে শোকজ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

ছাত্রদল নেতাকে শোকজ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

পিরোজপুরে ট্রলারডুবিতে শিশুর মৃত্যু, ৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুরে ট্রলারডুবিতে শিশুর মৃত্যু, ৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি মায়ের

সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক

সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক

দেড় একরজুড়ে ১৬০ প্রতিমা, মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ভিন্নধর্মী আয়োজন

দেড় একরজুড়ে ১৬০ প্রতিমা, মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ভিন্নধর্মী আয়োজন

‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম