Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপির আলোচনা সভাস্থলের কাছে হাতবোমা বিস্ফোরণ

Advertisement

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

বিএনপির আলোচনা সভাস্থলের কাছে হাতবোমা বিস্ফোরণ

Advertisement

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির এক আলোচনা সভাকালে সভাস্থলের কাছে কমপক্ষে ২০টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির আলোচনা সভা চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শরীয়তপুরের নড়িয়ার মোক্তারেরচর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পোড়াগাছা বিদ্যালয় মাঠে একটি আলোচনা সভা চলছিল। হঠাৎ সভাস্থলের পাশ থেকে বেশ কিছু হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত নেতাকর্মীরা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রয়েল মাঝি বলেন, আমাদের শান্তিপূর্ণ আলোচনা সভা নস্যাৎ করার জন্য এই নাশকতা চালানো হয়েছে। যারা এতদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের আশ্রয়ে ছিল, তারা এখন নব্য বিএনপি হয়ে আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত করছে। কারা এ হামলা চালিয়েছে আমরা সবাই জানি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নড়িয়া থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে বোমাসদৃশ কিছু বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম