Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাশকতা পরিকল্পনার অভিযোগে আ.লীগ ও যুবলীগ নেতা আটক

Advertisement

Icon

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:৪৫ এএম

নাশকতা পরিকল্পনার অভিযোগে আ.লীগ ও যুবলীগ নেতা আটক

ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতার পরিকল্পনা ও অপতৎপরতার অভিযোগে নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও যুবলীগের দুই প্রভাবশালী নেতাকে আটক করেছে পুলিশের বিশেষ টিম।

আটক ব্যক্তিরা হলেন- ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আকবর ও ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আতাউর রহমান।

জানা যায়, গত বুধবার রাত ৮টায় নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে গোপলার বাজার থেকে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এসময় বড় ধরনের নাশকতার প্রস্তুতির অভিযোগে দুইজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, আলী আকবর ও আতাউর রহমানের সিন্ডিকেটে যুক্ত আছেন ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও বর্তমান ইউপি সদস্য বশির আহমদ, সমাজকল্যাণ সম্পাদক গোলাম রাব্বানী ও ছাত্রলীগ নেতা আব্দুর রহমান।

অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেটের সদস্যরা মহাসড়কে নাশকতা ও অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ টিমের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের এই অপারেশন অব্যাহত থাকবে। আটক দুই নেতা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় যেসব আ. লীগ নেতার নাম আলোচনায়

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় যেসব আ. লীগ নেতার নাম আলোচনায়

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির

অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ ইসলাম

কাদের সঙ্গে যোগাযোগ করতেন সাবেক ২ সেনা কর্মকর্তা, বেরিয়ে এলো চাঞ্চ্যকর তথ্য

কাদের সঙ্গে যোগাযোগ করতেন সাবেক ২ সেনা কর্মকর্তা, বেরিয়ে এলো চাঞ্চ্যকর তথ্য

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬

সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে যা বলা হয়েছে

সাবেক ২ সেনা কর্মকর্তার রিমান্ড আবেদনে যা বলা হয়েছে

আরও পড়ুন

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

বিএনপিকে হুঁশিয়ারি নাহিদ ইসলামের

বিএনপিকে হুঁশিয়ারি নাহিদ ইসলামের

মহাভারত-রামায়ণের পৌরাণিক আবহে ২০১ প্রতিমার পূজামণ্ডপ

মহাভারত-রামায়ণের পৌরাণিক আবহে ২০১ প্রতিমার পূজামণ্ডপ

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম