Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৭:৪২ এএম

মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর

ছবি: যুগান্তর

Advertisement

কিশোরগঞ্জের মিঠামইনে পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন এলাকাবাসী।

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ হামলা ও ভাঙচুরের  ঘটনা ঘটে। হামলার সময় বাড়িতে কেউ ছিলেন না।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট অন্যান্য সূত্রে জানা গেছে,  সোমবার দুপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়। ওই রায়কে স্বাগত জানিয়ে রাত ১০টার দিকে উচ্ছ্বসিত উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী- সমর্থকরা মিঠামইন সদর বাজারে একটি আনন্দ মিছিল বের হয়।

আনন্দ মিছিলটি রাত সাড়ে ১০টার দিকে কামালপুর এলাকা অতিক্রম করার সময় একদল লোক এ গ্রামে অবস্থিত অবস্থিত সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে অতর্কিত হামলা চালায়।তারা বাড়িতে দরজা ভেঙে ঘরে ঢুকে চেয়ার, টেবিল, সোফা, ফ্রিজসহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে।

মিঠামইন থানার ওসি আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিএনপির একটি আনন্দ মিছিল থেকে ঘটনাটি ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ ও সেনাবাহিনি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: শেখ হাসিনার রায়


আরও পড়ুন

সম্পর্কিত খবর

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

হত্যার শিকার বিএনপি নেতার স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপে পাল্টে গেল দৃশ্যপট

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল বস্তাবন্দি ৭৭ হাড়

বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল বস্তাবন্দি ৭৭ হাড়

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

ভাই পরিচয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে মাদককারবারি, অতঃপর...

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

আচরণে সন্দেহ, ডোপ টেস্টের জন্য পাঠানো হলো পুলিশ সদস্যকে

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম