Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শর্টসার্কিটের আগুনে পুড়ল তিন বসতঘর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১০:১৬ এএম

শর্টসার্কিটের আগুনে পুড়ল তিন বসতঘর

শর্টসার্কিটের ভয়াবহ আগুনে ৩টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই। ছবি: যুগান্তর

Advertisement

ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নে ভয়াবহ আগুনে ৩টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন এলাকাবাসী। 

ঘটনাটি ঘটে উপজেলার যন্ত্রাইল কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন পূর্বপাড়া এলাকার শাহীনের বাড়িতে। এই ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই শাহীনের বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশাপাশি থাকা ৩টি ঘরে ছড়িয়ে পড়ে। 

এলাকাবাসীর ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি থাকায় ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে শাহীনের ঘরের টিভি, ফ্রিজ, খাট, আলমারি, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ টাকাসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

ক্ষতিগ্রস্ত শাহীন কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার আর কিছুই রইল না। আগুনের গ্রাসে আমার সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া ঘর থেকে কিছুই বের করতে পারিনি। সব মিলিয়ে আমার প্রায় ১৫লাখ টাকার ক্ষতি হয়েছে।

এই বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা খোঁজ নিয়ে দেখছি ।

বর্তমানে পরিবারটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ভুক্তভোগী পরিবারটি মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে এখন দিশেহারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেনি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেনি

কুমিল্লায় সিএনজি পাম্পের ক্যাসকেড রুমে আগুন

কুমিল্লায় সিএনজি পাম্পের ক্যাসকেড রুমে আগুন

অধ্যক্ষ নিয়োগ ও উপাধ্যক্ষের অপসারণ দাবির মুখেই কলেজে পেট্রল ঢেলে আগুন

অধ্যক্ষ নিয়োগ ও উপাধ্যক্ষের অপসারণ দাবির মুখেই কলেজে পেট্রল ঢেলে আগুন

চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

আরও পড়ুন

বিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিশ্বের ৭০ ভাগ ইলিশ বাংলাদেশ উৎপাদন করে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কুমিল্লায় যুবদল নেতা বহিষ্কার

কুমিল্লায় যুবদল নেতা বহিষ্কার

বাসরঘরে অসুস্থ হয়ে প্রাণ গেল বরের

বাসরঘরে অসুস্থ হয়ে প্রাণ গেল বরের

৬ মাসের প্রেম, চার মাসের বিয়ের পর জানতে পারলেন পাত্রী ছেলে

৬ মাসের প্রেম, চার মাসের বিয়ের পর জানতে পারলেন পাত্রী ছেলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম