Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ফ্লাইট বিলম্বিত

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৭:১০ পিএম

চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ফ্লাইট বিলম্বিত

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে শিয়াল চলে আসার কারণে বুধবার সকালে প্রায় ২৬ মিনিট ধরে আটকে ছিল ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল জানান, ইউএস-১০৬ ফ্লাইটটি বেলা ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের জন্য প্রস্তুত ছিল। ঠিক তখনই রানওয়েতে একটি শিয়াল চলে আসে। পরিদর্শনকারী টিম দ্রুত গাড়ি নিয়ে গিয়ে শিয়ালটিকে তাড়া করে রানওয়ে খালি করে। পরে ফ্লাইটটি ১২টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

ইব্রাহিম খলিল আরও বলেন, প্রতিটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে আমরা রানওয়ে পরীক্ষা করি। রানওয়ের পাশে ঘন জঙ্গল ও ঝোপ থাকায় মাঝে মাঝে শিয়াল, সাপ বা কুকুর এসে পড়ে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহ আমানতে দেড় মাসে ৯ বার চুরি, নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন

শাহ আমানতে দেড় মাসে ৯ বার চুরি, নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন

স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট এখন শাহ আমানত বিমানবন্দর, নেপথ্যে যারা

স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট এখন শাহ আমানত বিমানবন্দর, নেপথ্যে যারা

শাহ আমানতে নামতে পারেনি তিন ফ্লাইট

শাহ আমানতে নামতে পারেনি তিন ফ্লাইট

চট্টগ্রাম বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

শাহ আমানতে ৭ দিনে মধ্যপ্রাচ্যের ১৬ ফ্লাইট বাতিল

শাহ আমানতে ৭ দিনে মধ্যপ্রাচ্যের ১৬ ফ্লাইট বাতিল

শাহ আমানতে আরও ৪ ফ্লাইট বাতিল

শাহ আমানতে আরও ৪ ফ্লাইট বাতিল

আরও পড়ুন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম