Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শাহ আমানতে ৭ দিনে মধ্যপ্রাচ্যের ১৬ ফ্লাইট বাতিল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৯ এএম

শাহ আমানতে ৭ দিনে মধ্যপ্রাচ্যের ১৬ ফ্লাইট বাতিল

শাহ আমানত বিমানবন্দর। সংগৃহীত ছবি

Advertisement

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর ফ্লাইট চলাচল আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল হলেও গত সপ্তাহে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিমানবন্দরের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতিদিন ২-৩টি ফ্লাইট বাতিল হচ্ছে। গত ১৮ এপ্রিল থেকে সাত দিনে বাতিল হয়েছে ১৬টি ফ্লাইট।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরের ৩৩৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।  

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেছেন, গত সাত দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ডিপার্চার, এয়ার আরাবিয়ার শারজাহর ৪টি অ্যারাইভাল ও ৪টি ডিপার্চার এবং সালাম এয়ারের মাস্কাটের ২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধবিরতির পর শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের আন্তর্জাতিক ফ্লাইটগুলো ধীরে ধীরে স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক ধারায় ফিরছে। একই সঙ্গে চট্টগ্রাম-দোহা রুটে ফ্লাইট চলাচলও শুরু হয়েছে এবং দ্রুত এ রুটে পূর্ণাঙ্গ স্বাভাবিকতা ফিরবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহ আমানতে দেড় মাসে ৯ বার চুরি, নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন

শাহ আমানতে দেড় মাসে ৯ বার চুরি, নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন

স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট এখন শাহ আমানত বিমানবন্দর, নেপথ্যে যারা

স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট এখন শাহ আমানত বিমানবন্দর, নেপথ্যে যারা

শাহ আমানতে নামতে পারেনি তিন ফ্লাইট

শাহ আমানতে নামতে পারেনি তিন ফ্লাইট

চট্টগ্রাম বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

শাহ আমানতে আরও ৪ ফ্লাইট বাতিল

শাহ আমানতে আরও ৪ ফ্লাইট বাতিল

বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩ সোনার বার উদ্ধার

বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩ সোনার বার উদ্ধার

আরও পড়ুন

লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ

লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ

রৌমারীর আলোচিত জোড়া খুন: ২০ বছর পর একজনের যাবজ্জীবন

রৌমারীর আলোচিত জোড়া খুন: ২০ বছর পর একজনের যাবজ্জীবন

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

চট্টগ্রামে কারখানায় জব্দ ১ হাজার ৬৮১ বস্তা গমই অবৈধ

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম