Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩ সোনার বার উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১১:৩২ এএম

বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩ সোনার বার উদ্ধার

Advertisement

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা এই বার উদ্ধার করেন। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৮ কেজি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোয়েন্দা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শনিবার (২৮ মার্চ)  রাতে দুবাই থেকে বিমানের ফ্লাইটটি ঢাকায় এসেছিল৷ তল্লাশির পর মোট ১৭ কেজি ৯০১ গ্রাম ওজনের ১৫৩টি বার উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা ফ্লাইটটিকে অবতরণের পর থেকেই নজরদারিতে রাখেন। অবতরণের পর এভসেকের সহায়তায় কার্গো কম্পার্টমেন্ট তল্লাশি চালানো হয়। তল্লাশিতে টয়লেট প্যানেলের ভেতর সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হচ্ছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহ আমানতে দেড় মাসে ৯ বার চুরি, নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন

শাহ আমানতে দেড় মাসে ৯ বার চুরি, নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন

স্বর্ণের দামে বড় লাফ

স্বর্ণের দামে বড় লাফ

ডলারের পতনে ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম

ডলারের পতনে ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, এখন ভরি কত?

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, এখন ভরি কত?

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত?

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ১৪ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৪ অক্টোবর ২০২৬

আরও পড়ুন

সংসদ ভবনে বসছে সোলার প্যানেল

সংসদ ভবনে বসছে সোলার প্যানেল

ভূমি মন্ত্রণালয়ে একযোগে ৯৪ এসি ল্যান্ডের যোগদান

ভূমি মন্ত্রণালয়ে একযোগে ৯৪ এসি ল্যান্ডের যোগদান

বিচারক আরিফুল ইসলাম বরখাস্ত

বিচারক আরিফুল ইসলাম বরখাস্ত

পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপি মহাপরিচালক

পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপি মহাপরিচালক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম