Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

ডলারের পতনে ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩২ এএম

ডলারের পতনে ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম। সংগৃহীত ছবি

Advertisement

মার্কিন ডলারের দরপতনের ঘটনায় ঘুরে দাড়িয়েছে স্বর্ণের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়েছে। 

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য প্রকাশের পর চলতি মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে কি না, তা নিয়ে হিসাব-নিকাশ করছেন বিনিয়োগকারীরা। সেসবের প্রভাব পড়েছে স্বর্ণের দামে।

এদিন বাংলাদেশ সময় সকাল ১১টায় স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে যায়। এতে স্বর্ণের দাম ৪ হাজার ১৪৬ ডলার ৭৪ সেন্টে দাঁড়ায়। এর আগের দিন বুধবার স্বর্ণের দাম ৭ অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৬৭ ডলার ৩০ সেন্টে পৌঁছেছে।

বুধবার রাতে ডলারের দাম গত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর বৃহস্পতিবার তা কমে আসে। ডলারের দর কমলে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়ে যায়। এতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা বাড়তে পারে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রডা বলেন, যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে অনিশ্চয়তার কারণেই বাজারে এই ওঠানামা দেখা যাচ্ছে।

বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যস্ফীতি ত্বরান্বিত হয়েছে। এর পর চলতি মাসের শেষ দিকে ফেড সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনাও বেড়েছে। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, চলতি মাসে সুদের হার বাড়ানোর সম্ভাবনা এখন প্রায় ২৯ শতাংশ। মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে এ সম্ভাবনা ছিল ২২ শতাংশ।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে স্বর্ণের আকর্ষণ কমে যায়। কারণ, স্বর্ণ ধরে রাখলে সুদ পাওয়া যায় না। এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসূচক (পিপিআই) ও খুচরা বিক্রির তথ্যের দিকে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৬ ডলার ১ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৬০৮ ডলার ২০ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ১০৮ ডলার ১৪ সেন্টে দাঁড়িয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৫ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৫ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ১৫ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৫ অক্টোবর ২০২৬

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, এখন ভরি কত?

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, এখন ভরি কত?

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত?

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ১৪ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৪ অক্টোবর ২০২৬

সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

সোমবার বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

আরও পড়ুন

আজকের মুদ্রার রেট: ১৫ অক্টোবর ২০২৬

আজকের মুদ্রার রেট: ১৫ অক্টোবর ২০২৬

ডলারের পতনে ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম

ডলারের পতনে ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম

দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

১৫ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৫ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম