Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

কালুরঘাটে পোশাক কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ এএম

কালুরঘাটে পোশাক কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে

প্রতীকী ছবি।

Advertisement

চট্টগ্রামের কালুরঘাট এলাকায় পোশাক কারখানার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে কালুরঘাট বিসিক শিল্প নগরীর এশিয়ান গ্রুপের গোডাউনে এ আগুন লাগে। 

ঢাকার কড়াইল বস্তির আগুন নিভতে না নিভতেই কালুরঘাটে আগুন লাগার খবরে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে অংশ নেয়। 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তের পর জানানো হবে।  

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম