Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার

Advertisement

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ এএম

তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার

শাকিল নামে এক যুবকের লাশ রাজধানীর তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়েছে।

Advertisement

তিনদিন নিখোঁজ থাকার পর মমিন খান শাকিল নামে এক যুবকের লাশ রাজধানীর তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

জানা যায়, ৩০ নভেম্বর রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হন শাকিল। নিহত শাকিল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের বাসিন্দা আজাহার আলীর ছেলে। তিনি দরিদ্র পরিবারের সন্তান এবং এক সন্তানের জনক। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি।  

পরিবারের অভিযোগ, বাসায় ফেরার পথে তাকে অপহরণ করা হয়। পরে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়েছে।

ধনবাড়ী থানার ওসি এস.এম শহীদুল্লাহ জানান, তুরাগ থানা পুলিশ আঙুলের ছাপ পরীক্ষা করে শাকিলের পরিচয় নিশ্চিত করে রাত সাড়ে ৯টায় তাকে ফোনে বিষয়টি জানায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করতেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম