Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হবিগঞ্জে তৃতীয় দফা সংঘর্ষে দোকানপাট ভাংচুর

Advertisement

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:০১ এএম

হবিগঞ্জে তৃতীয় দফা সংঘর্ষে দোকানপাট ভাংচুর

ছবি: যুগান্তর

Advertisement

হবিগঞ্জ শহরে তৃতীয় দফায় আবারও শায়েস্তানগর ও মোহনপুর মহল্লার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৯টায় তৃতীয়বারের মতো এ সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি দোকান ভাংচুর করা হয়েছে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়। পুলিশ ও সেনাবাহিনীর ১ ঘণ্টার যৌথ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েকদিন ধরে শায়েস্তানগরে মহব্বত কমিউনিটি সেন্টারে নারী উদ্যোক্তা মেলা চলছে। মেলায় বুধবার সন্ধ্যা রাতে পটকা ফাটানো নিয়ে শায়েস্তানগর ও মোহনপুর এলাকার দু’দল তরুণের মধ্যে ঝগড়া হয়। রাত ১১টার দিকে তাদের পক্ষ নিয়ে দুই এলাকাবাসী সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ১২টার দিকে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকেলে ফের উভয় এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাত ৯টার দিকে তৃতীয়বারের মতো ফের তারা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর করা হয়। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় ঘাস কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ঘাস কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

সরাইলে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০

সরাইলে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০

কালীগঞ্জে দফায় দফায় সংঘর্ষ, বাড়ি দোকান ভাঙচুর

কালীগঞ্জে দফায় দফায় সংঘর্ষ, বাড়ি দোকান ভাঙচুর

টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

আরও পড়ুন

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিএসএফের

সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিএসএফের

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম