Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা

Advertisement

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ এএম

কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা

কুড়িগ্রামে সপ্তাহ ধরে পড়ছে ঘন কুয়াশা। ছবি: যুগান্তর

Advertisement

কুড়িগ্রামে এক সপ্তাহ ধরে পড়ছে ঘন কুয়াশা। বইছে হিমেল হাওয়া। ফলে বেড়েছে শীতের তিব্রতা। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশার কারণে সড়কে হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কুয়াশার সাথে উত্তরের হিমেল হাওয়ায় সন্ধ্যার পর থেকে সকাল ১০/১১টা পর্যন্ত অনুভূত হচ্ছে ঠান্ডা। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ফলে আবহাওয়ার পরিবর্তনে শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে নারী, শিশু-বৃদ্ধরা।

শীতের তীব্রতা ও ঠান্ডার বাড়ায় জেলার বিভিন্ন শপিংমল ও ছোট বড় দোকানগুলোতে দিন-রাত গরম কাপড় কেনার ভিড় বেড়েছে ক্রেতাদের।

কুড়িগ্রাম পৌর শহরের সুপার মার্কেট, নছর উদ্দিন মার্কেট ও ফুটপাতের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। গত ৬ দিন ধরে হিমাঙ্কের কাটা নিম্নমুখী হওয়ায় শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ। শীত নিবারণের জন্য মানুষ ছুটছেন বিপণী বিতানগুলোতে।

সল্প আয়ের মানুষের ভরসা পুরোনো কাপড় বিক্রির দোকানগুলো। সাধ্যমত তারা কিনছেন গরম কাপড়। প্রকারভেদে সোয়েটার বিক্রি হচ্ছে ৩০০- ৫০০ টাকা, জ্যাকেট বিক্রি হচ্ছে ৭০০-১২০০ টাকা।

গরম কাপড় কিনতে আসা যাত্রপুর ইউনিয়নের আমিনুল ইসলাম বলেন, ঘন কুয়াশা ও ঠান্ডায় কাজ কাম করতে পারি নাই। হাতে টাকা নাই তাই ধার দেনা করে বাচ্চাদের জন্য কাপড় কিনতে এসেছি। গত বছরের তুলনায় এ বছর কাপড়ের দাম বেশি।ছোট বাচ্চার একটা সোয়েটার ৫০০টাকা দিয়ে কিনলাম অথচ আগে এই সোয়েটার ছিল ২০০-৩০০ টাকা। 

মরিয়ম বেগম বলেন, ঠান্ডা বেড়ে যাওয়ায় ছেলে-মেয়েদের জন্য গরম কাপর কিনতে এসেছি। এসে দেখি যে কাপরের দাম গতবারের চেয়ে অনেক বেশি। ঠান্ডাতো, তাই বেশি দাম দিয়ে কিনলাম।

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শনিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৭ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা পড়ার সাথে দিন দিন তাপমাত্রা কমে শীতের তিব্রতা বাড়বে এ জেলায়। জেলায় গড়ে ১২ থেকে ১৫ডিগ্রি সেলসিয়াস এবং ঘন্টায় ১০ হতে ১৪ কিলোমিটার বাতাসের বেগ বিরাজ করছে বলেও জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও

রৌমারীতে এক সপ্তাহে নদীগর্ভে ১৭ ভিটে

ব্রহ্মপুত্রে তীব্র ভাঙন রৌমারীতে এক সপ্তাহে নদীগর্ভে ১৭ ভিটে

এক সপ্তাহে নদীগর্ভে ১৭ পরিবারের বসতভিটা, কাঁচা ধান কাটছেন কৃষকরা

ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন এক সপ্তাহে নদীগর্ভে ১৭ পরিবারের বসতভিটা, কাঁচা ধান কাটছেন কৃষকরা

অভাবে পূজার আনন্দ ম্লান ২০০ রবিদাস পরিবারের

অভাবে পূজার আনন্দ ম্লান ২০০ রবিদাস পরিবারের

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

শীতের আগে গিজার চালু করার প্রস্তুতি, দুর্ঘটনা এড়াতে সতর্ক হোন

শীতের আগে গিজার চালু করার প্রস্তুতি, দুর্ঘটনা এড়াতে সতর্ক হোন

আরও পড়ুন

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম