Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, আরও শৈত্যপ্রবাহের আভাস

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ এএম

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, আরও শৈত্যপ্রবাহের আভাস

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়। ছবি: সংগৃহীত

Advertisement

পঞ্চগড়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পার না হতেই জেলার জনজীবন হিমেল হাওয়া ও কুয়াশায় স্থবির হয়ে পড়েছে। আজ শনিবার সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ভোর ৬টায় রেকর্ড হওয়া এ তাপমাত্রায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। ফলে ভোর থেকেই বেড়ে যায় শীতের দাপট, হাত-পা জমে আসার মতো ঠান্ডা অনুভূত হয় এলাকায়।

এর আগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। এরপর টানা তিন দিন (বুধবার-শুক্রবার) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে হয়েছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশায় ঢেকে আছে চারপাশ। প্রয়োজনীয় কাজ ছাড়া মানুষের চলাচল কম। কেউ গরম কাপড় জড়িয়ে কাজে বের হলেও অনেকেই শীতের তীব্রতার কারণে ঘরেই থাকতে বাধ্য হচ্ছেন। সূর্য ওঠার পরেও রোদের তাপ তেমন পাওয়া যাচ্ছে না।

এদিকে নদীতে বালু শ্রমিকেরা শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। সকাল থেকেই নদীতে নেমে বালু তুলতে হয় তাদের। শীতের পানিতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কাজ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, টানা কয়েক দিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে ছিল। আজ তা নেমে ১১ ডিগ্রিতে এসেছে। ডিসেম্বরের শুরুতেই এই অবস্থা এর মানে সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

ঘূর্ণিঝড়ের শঙ্কা, আগাম ধান কাটার পরামর্শ

ঘূর্ণিঝড়ের শঙ্কা, আগাম ধান কাটার পরামর্শ

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

আরও পড়ুন

ঢাকা-কক্সবাজার রুটে সোমবার থেকে চলবে মহানগর এক্সপ্রেস, টিকিট মিলবে যেভাবে

ঢাকা-কক্সবাজার রুটে সোমবার থেকে চলবে মহানগর এক্সপ্রেস, টিকিট মিলবে যেভাবে

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম