Logo
Logo
×

Advertisement

জাতীয়

আজকের আবহাওয়ার খবর: ৬ ডিসেম্বর ২০২৫

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ এএম

আজকের আবহাওয়ার খবর: ৬ ডিসেম্বর ২০২৫

ছবি: সংগৃহীত

Advertisement

প্রকৃতিতে জেঁকে বসতে শুরু করেছে শীত। দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে আরও কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা। সেই সঙ্গে আগামী পাঁচদিন শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তবে এই সময়ে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। আর এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, রোববার (৭ ডিসেম্বর) থেকে আগামী বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি এই সময়েও শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। তবে এই চারদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া বর্ধিত ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।


উল্লেখ্য, চলতি ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারির মধ্যেই দেশে তীব্র শৈত্যপ্রবাহ হানা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে। সেই সঙ্গে এই সময়ের মধ্যে হতে পারে শিলাবৃষ্টি ও বজ্রঝড়ও। চলতি ডিসেম্বর থেকে ৩ মাসের (ডিসেম্বর, ২০২৫ ও জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২৬) দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ৩ থেকে ৮টি মৃদু (০৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (০৬-০৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরমধ্যে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র (০৪-০৬ ডিগ্রি সেলসিয়াস) রূপ নিতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঘূর্ণিঝড়ের শঙ্কা, আগাম ধান কাটার পরামর্শ

ঘূর্ণিঝড়ের শঙ্কা, আগাম ধান কাটার পরামর্শ

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

২২৭ কি.মি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন

২২৭ কি.মি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন

আরও পড়ুন

‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

‘আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না’

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীর

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীর

থার্ড টার্মিনাল চুক্তি: কঠিন ৪ শর্তে দরকষাকষি আটকে দিয়েছে জাপান

থার্ড টার্মিনাল চুক্তি: কঠিন ৪ শর্তে দরকষাকষি আটকে দিয়েছে জাপান

‘ভয় দেখিয়ে লাভ নেই, বিএনপি রাজপথের দল’

‘ভয় দেখিয়ে লাভ নেই, বিএনপি রাজপথের দল’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম