Logo
Logo
×

Advertisement

জাতীয়

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীর

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পিএম

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীর

স্থানীয় মারকাজ মসজিদ ও তাবলিগ জামাতের মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। ছবি: পিআইডি

Advertisement

বান্দরবান জেলা শহরের বালাঘাটায় তাবলিগি মারকাজ মসজিদ নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।

শুক্রবার (২৩ অক্টোবর) পরিদর্শনকালে তিনি স্থানীয় মারকাজ মসজিদ ও তাবলিগ জামাতের মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় বান্দরবানের ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মন্ত্রী।

পাশাপাশি আগামী ২৯ ও ৩০ নভেম্বর অনুষ্ঠেয় বান্দরবান জেলা ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে তিনি ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।  

মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতির এক অনন্য উদাহরণ। ধর্ম, বর্ণ, জাত বা গোত্র নির্বিশেষে এই ভূখণ্ডের প্রতিটি নাগরিকের সমঅধিকার নিশ্চিত করে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে নিরলস চেষ্টা চালানো হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন তাবলিগ জামায়াতের জেলা আমির ওসমান গনি, বান্দরবান জেলা পরিষদের সদস্য আবদুল মাবুদ, ইজতেমার জমিদাতা কামাল মেম্বার, জেলা বিএনপি নেতা মুছা সওদাগর, বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী, মারকাজ মসজিদ কমিটির নেতাসহ স্থানীয় ব্যক্তিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাহাড়ে গুজব ও মিথ্যা তথ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে: মীর হেলাল

পাহাড়ে গুজব ও মিথ্যা তথ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে: মীর হেলাল

নতুন দায়িত্বে আবদুল ওয়াদুদ ভূঁইয়া

নতুন দায়িত্বে আবদুল ওয়াদুদ ভূঁইয়া

‘আধুনিক ভূমি কমপ্লেক্সে রূপান্তর হবে দেশের প্রতিটি ভূমি অফিস’

‘আধুনিক ভূমি কমপ্লেক্সে রূপান্তর হবে দেশের প্রতিটি ভূমি অফিস’

তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন

তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন

পার্বত্যমন্ত্রীর হঠাৎ পদত্যাগ নানা আলোচনা, গুঞ্জন

পার্বত্যমন্ত্রীর হঠাৎ পদত্যাগ নানা আলোচনা, গুঞ্জন

পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্যমন্ত্রী

আরও পড়ুন

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীর

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীর

থার্ড টার্মিনাল চুক্তি: কঠিন ৪ শর্তে দরকষাকষি আটকে দিয়েছে জাপান

থার্ড টার্মিনাল চুক্তি: কঠিন ৪ শর্তে দরকষাকষি আটকে দিয়েছে জাপান

‘ভয় দেখিয়ে লাভ নেই, বিএনপি রাজপথের দল’

‘ভয় দেখিয়ে লাভ নেই, বিএনপি রাজপথের দল’

ফের চালু হচ্ছে এনইআইআর, অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোনের ভবিষ্যত কী?

ফের চালু হচ্ছে এনইআইআর, অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোনের ভবিষ্যত কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম