Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শীতে কাঁপছে তেঁতুলিয়া

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ এএম

শীতে কাঁপছে তেঁতুলিয়া

Advertisement

পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ, যার ফলে ভোর থেকেই শীতের অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে।  মঙ্গলবার (২ ডিসেম্বর) এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর টানা তিনদিন (বুধবার-শুক্রবার) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে স্থির ছিল।

শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরে চলতে হয়েছে। সেদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েক দিন ধরে তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে থাকলেও আজ তা নেমে ১০.৫ ডিগ্রিতে এসেছে। ডিসেম্বরের শুরুতেই তাপমাত্রা এভাবে কমে যাওয়া সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শীতের আগে গিজার চালু করার প্রস্তুতি, দুর্ঘটনা এড়াতে সতর্ক হোন

শীতের আগে গিজার চালু করার প্রস্তুতি, দুর্ঘটনা এড়াতে সতর্ক হোন

শীতের আগে গিজার পরীক্ষা জরুরি? যেসব বিষয়ে সতর্ক থাকবেন

শীতের আগে গিজার পরীক্ষা জরুরি? যেসব বিষয়ে সতর্ক থাকবেন

শীত আসার আগে এই ৬ প্রস্তুতি রাখুন

শীত আসার আগে এই ৬ প্রস্তুতি রাখুন

দরজায় কড়া নাড়ছে শীত, গিজার চালু করার আগেই যা করা জরুরি

দরজায় কড়া নাড়ছে শীত, গিজার চালু করার আগেই যা করা জরুরি

শীত আসার আগে সুস্থ থাকতে ৭ নিয়ম মানুন

শীত আসার আগে সুস্থ থাকতে ৭ নিয়ম মানুন

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম