Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

Advertisement

Icon

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম

মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা সুপার নিহত

Advertisement

নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেলের ধাক্কায় এইচএম মস্তফা জোয়ারদার (৫২) নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মস্তফা জোয়ারদার মনোহরদী পৌরসভার ৬নং ওয়ার্ডের সল্লাবাইদ এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে জামাতে ইসলামীর ৬নং ওয়ার্ডের দায়িত্বশীল এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূর্বাচর পাড়াতলা জালাল উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাগরিবের নামাজ আদায় করতে বাসা থেকে বের হয়ে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় পেছন দিক থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহতাবুর রহমান বলেন, অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম