Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘জিয়াউর রহমান হানাদার বাহিনীর বিরুদ্ধে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলেন’

Advertisement

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম

‘জিয়াউর রহমান হানাদার বাহিনীর বিরুদ্ধে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলেন’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। ছবি: যুগান্তর

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে শহিদ জিয়াউর রহমান বুক ফুলিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি একজন মেজর হয়ে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন।

বুধবার (১০ ডিসেম্বর) নরসিংদীর মেহেরপাড়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেড় হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিশাল রাজনৈতিক নেতা হিসেবে যারা নিজেদের দাবি করেন, সেদিন সেই নেতারা তো সাহস করে বলতে পারে নাই। তার পরবর্তী কালুরঘাট বেতারকেন্দ্রে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। তাকে কিছু কুচক্রীদের হাতে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিলো। সেদিন এই কঠিন সময়ে বিএনপির হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া। 

মাধবদী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও অসহায় ১৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সন্তোষজনক: রিজভী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সন্তোষজনক: রিজভী

নরসিংদীতে আধিপত্য নিয়ে টেঁটাযুদ্ধ, আহত ১২

নরসিংদীতে আধিপত্য নিয়ে টেঁটাযুদ্ধ, আহত ১২

গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই: খন্দকার মারুফ

গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই: খন্দকার মারুফ

মনপুরায় নির্বাচনি পোস্টার লাগানো নিয়ে বিএনপির দুইপক্ষের হাতাহাতি

মনপুরায় নির্বাচনি পোস্টার লাগানো নিয়ে বিএনপির দুইপক্ষের হাতাহাতি

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আরও পড়ুন

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চলন্ত ট্রেন থেকে ইঞ্জিনসহ তিন বগি বিচ্ছিন্ন

চলন্ত ট্রেন থেকে ইঞ্জিনসহ তিন বগি বিচ্ছিন্ন

বিয়ের আগের রাতে মদসহ বর গ্রেফতার, অতঃপর...

বিয়ের আগের রাতে মদসহ বর গ্রেফতার, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম