Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পদ্মায় ধরা পড়ল ৩৫ কেজির কাতল, দাম কত জানেন?

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পিএম

পদ্মায় ধরা পড়ল ৩৫ কেজির কাতল, দাম কত জানেন?

জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের বিশাল এক কাতল মাছ। ছবি: যুগান্তর

Advertisement

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা-যমুনার মোহনায় জেলে মনি হালদারের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের বিশাল এক কাতল মাছ। মাছটির দাম হাঁকা হয়েছে ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মাছটি জেলে মনি হালদারের কাছ থেকে কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

এ বিষয়ে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ যুগান্তরকে বলেন, আজ সকালের দিকে আমার আড়তে জেলে মনি হালদার বিশাল আকারের কাতলটি নিয়ে আসলে আমি ৩ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ১ লাখ ২২ হাজার ৫০০ টাকায় কিনে নিয়েছি। 

তিনি আরও বলেন, এ মৌসুমে ৩৫ কেজির ওজনের কাতল মাছ হাতে গোনা দুয়েকটি ধরা পড়ে। এতো বড় মাছ কিনে আমি অনেক খুশি। কাতল মাছটি বিক্রির জন্য দরদাম ঠিক হচ্ছে, ভালো ক্রেতা পেলে মাছটি বিক্রি করে দেবো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে যাত্রী-চালকরা

দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে যাত্রী-চালকরা

১ লাখ ৫৯ হাজারে বিক্রি হলো পদ্মার তিন বড় মাছ

১ লাখ ৫৯ হাজারে বিক্রি হলো পদ্মার তিন বড় মাছ

স্বামীর অর্থ আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে

স্বামীর অর্থ আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে

শিক্ষক ১৩ জন, শিক্ষার্থী ১৪— পাশ করল মাত্র একজন

শিক্ষক ১৩ জন, শিক্ষার্থী ১৪— পাশ করল মাত্র একজন

খাবার না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যার অভিযোগ

খাবার না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যার অভিযোগ

রিকশার পথরোধ করে ব্যবসায়ী নেতাকে প্রকাশ্যে গুলি

রিকশার পথরোধ করে ব্যবসায়ী নেতাকে প্রকাশ্যে গুলি

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম