Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বাসায় ঢুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে বৃদ্ধাকে হত্যা

Advertisement

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম

বাসায় ঢুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে বৃদ্ধাকে হত্যা

লক্ষ্মীপুরে এক বৃদ্ধ নারীকে মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছবি: যুগান্তর

Advertisement

লক্ষ্মীপুরে গভীর রাতে বাসায় ঢুকে ছকিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধ নারীকে মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছকিনা বেগম দক্ষিণ মজুপুর এলাকার মৃত সফি উল্যার স্ত্রী। দুই বছর আগে তার স্বামী মারা যায়।

পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তার দুই পুত্রবধূ রুবি আক্তার ও পূর্ণিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

নিহতের ভাগিনা মো. রাজু জানান, তার খালা ছকিনার দুই মেয়ে ও দুই ছেলে। বড় ছেলে আল-আমিন ও ছোট ছেলে ইমরান হোসেন পালাউ নামক দেশে থাকে। খালা তার বড় পুত্রবধূ রুবিকে নিয়ে একা একটি বাড়িতে থাকতেন। রাতে তারা দুজন আলাদা কক্ষে ঘুমিয়ে পড়েন। দুর্বৃত্তরা বাসার ভেতরে ঢুকে তার খালা ছকিনার কক্ষে প্রবেশ করে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তার মৃত্যু হয়। আওয়াজ শুনে তার পুত্রবধূ রুবি এসে চিৎকার দিলে লোকজন চলে আসে। এর আগেই হত্যাকারীরা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, বাসার পাশে থাকা গাছ বেয়ে হত্যাকারী ভবনে ঢুকেছে। 

নিহতের ভাই আবু ছিদ্দিক বলেন, আমার বোনের সঙ্গে স্বর্ণালংকার ছিল। কিন্তু সেগুলো অক্ষত রয়েছে। এতে ধারণা করা হচ্ছে- শত্রুতাবশত তাকে হত্যা করা হয়েছে। ডাকাতির ঘটনা হলে মূল্যবান মালামাল নিয়ে যেত।

লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই আবু হানিফ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই পুত্রবধূকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম