Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বিধবা ভাবিকে নির্যাতনের পর হত্যা, দেবর গ্রেফতার

Advertisement

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম

বিধবা ভাবিকে নির্যাতনের পর হত্যা, দেবর গ্রেফতার

প্রতীকী ছবি।

Advertisement

খুলনার পাইকগাছায় রাশিদা বেগম (৩৪) নামে বিধবা নারীকে হত্যার পর গাছে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত রাশিদা বেগম উপজেলার কাশিমনগর গ্রামের মৃত এছেম গাজীর মেঝ ছেলে মৃত এনামুল গাজীর বিধবা স্ত্রী।

এ ঘটনায় দেবর মফিজুল গাজীকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে খবর পেয়ে কপিলমুনি ক্যাম্প ইনচার্জ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লিচু গাছ থেকে রাশিদার লাশ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। 

পুলিশ জানায়, রাশিদাকে নির্যাতন ও তার যৌনাঙ্গে ধাতব জাতীয় কিছু দিয়ে ক্ষত করা হয়েছে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

স্থানীয়দের ধারণা, রাতের যে কোনো সময় রাশিদাকে ফুসলিয়ে ঘর থেকে বের করে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। পরে বাড়ির সামনের একটি লিচু গাছে ওড়না দিয়ে তার লাশ ঝুলিয়ে রাখা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা মফিজুল ইসলাম ওরফে মইদুলকে (৩৮) ধরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখে। পরে পুলিশে সোপর্দ করে।

নিহতের মেয়ে তাসমিরা খাতুন জানায়, গভীর রাতে তার মাকে তার কাকা মফিজুল জমির মিউটেশন করার কথা বলে ঘরের বাইরে ডেকে নেয়। এরপর এ ঘটনা ঘটে।

পাইকগাছা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, সুরতহাল রিপোর্টে নির্যাতনের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে থানায় দিয়েছে। থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। তবে বিষয়টি সন্দেহজনক। এরপরও হত্যা নাকি আত্মহত্যা তা মেডিকেল রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম