Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইউপি সদস্যসহ ২০ আ.লীগ কর্মীর বিএনপিতে যোগদান

Advertisement

Icon

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম

ইউপি সদস্যসহ ২০ আ.লীগ কর্মীর বিএনপিতে যোগদান

ইউপি সদস্যসহ ২০ আ.লীগ কর্মীর বিএনপিতে যোগ দিয়েছেন। ছবি: যুগান্তর

Advertisement

লক্ষ্মীপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আবদুর রবসহ অঙ্গ-সংগঠনের ২০ কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি উত্তর চরবংশী ইউপির ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউপির খাসেরহাট বাজারে বিএনপির কার্যালয়ে আ'লীগ নেতা আবদুর রবসহ ২০ কর্মী উপস্থিত হলে ইউনিয়ন সভাপতি ফারুক কবিরাজ ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৬ বছর আওয়ামী লীগের স্বৈরাচারী কর্মকাণ্ড, নিষ্ক্রিয়তা ও নেতা-কর্মীদের মাঝে বিবাদ সৃষ্টি করে রাখায় তারা বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আব্দুর রব মেম্বার বলেন, আমি স্থানীয় আওয়ামী লীগের কর্মকাণ্ডে অসন্তুষ্ট ছিলাম। প্রতিবাদ জানানোর কারণে আমাকে আলতাফ মাস্টার ও তার ভাই হোসেন মাস্টার উন্নয়নের বরাদ্দ দিতো না, বঞ্চিত রেখেছিল। এদের প্রতি ঘৃণা জন্মানো ও সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা করায় আমি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে ২০ কর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছি। আমাকে কোনোভাবে ভয়ভীতি দেখিয়ে দলে আনা হয়নি। উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজের হাত ধরে আমরা ২০ জন বিএনপিতে যোগ দিয়েছি। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহী আমরা।

এ বিষয়ে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুক কবিরাজ বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবদুর রবসহ ২০ কর্মী বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছেন এবং তাদের অভিজ্ঞতা তৃণমূল সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

এ বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই যোগদান স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর

নির্বাচনি ওয়াদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: খায়রুল কবির খোকন

নির্বাচনি ওয়াদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: খায়রুল কবির খোকন

কুড়িলে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

কুড়িলে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল!

ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল!

শ্রমিক আন্দোলনে সহিংসতার নেপথ্যে আওয়ামী লীগ

দাবি আইনশৃঙ্খলা বাহিনীর শ্রমিক আন্দোলনে সহিংসতার নেপথ্যে আওয়ামী লীগ

আরও পড়ুন

স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ লিখে আত্মহত্যা করলেন যুবক

স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ লিখে আত্মহত্যা করলেন যুবক

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, জ্বলছে আগুন

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, জ্বলছে আগুন

সাংবাদিক আলিফ হত্যা দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম