Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

মেঘনায় লঞ্চ-বাল্কহেড সংঘর্ষ, প্রাণে বাঁচলেন সহস্রাধিক যাত্রী

Advertisement

Icon

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পিএম

মেঘনায় লঞ্চ-বাল্কহেড সংঘর্ষ, প্রাণে বাঁচলেন সহস্রাধিক যাত্রী

Advertisement

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান-৫-এর সহস্রাধিক যাত্রী।

জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ঢাকা বিএনপির সমাবেশ শেষে চাঁদপুর ফেরার পথে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর মোহনপুর এলাকায় নদীতে নোঙর করা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ ঘটে।

ঘটনার সময় লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত লঞ্চ ত্যাগ করে তীরবর্তী এলাকায় নিরাপদ আশ্রয় নেন।

খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।   

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, রাতের ঘন কুয়াশায় লঞ্চটি ধীরগতিতে চাঁদপুরমুখী ছিল। দৃশ্যমানতার অভাবে রুট নির্ধারণে সমস্যা দেখা দেয়, যার ফলে সামনে থাকা বাল্কহেডটি দেখা না যাওয়ায় সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর লঞ্চটি তীরে নোঙর করা হয় এবং পরে যাত্রীদের নামিয়ে নেওয়া হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই আবুল কালাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদে তীরে সরিয়ে নেওয়া হয়। পরে বিকল্প লঞ্চ ইমাম হাসান-২, স্পিডবোট এবং সড়কপথে যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম