Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভোটারকে বল প্রয়োগে একজনের দুই মাসের কারাদণ্ড

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম

ভোটারকে বল প্রয়োগে একজনের দুই মাসের কারাদণ্ড

Advertisement

ফরিদপুরের আলফাডাঙ্গায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও ভোটারকে অবৈধভাবে প্রভাবিত করে বল প্রয়োগের অপরাধে শফিকুল ইসলাম (৪১) নামে একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম রায়হানুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম ফরিদপুর-১ আসনের এক প্রার্থীর সমর্থক হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, এক শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাই-বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে জনৈক এক ব্যক্তিকে জোরপূর্বক নির্বাচন অফিসে আনার চেষ্টা করেন শফিকুল ইসলাম। সংশ্লিষ্ট ওই ব্যক্তি অসুস্থ থাকার পরও তার ওপর বল প্রয়োগ করা হয়, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ অপরাধে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম রায়হানুর রহমান বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর। ভোটারকে কোনো প্রকার ভয়ভীতি প্রদর্শন বা বল প্রয়োগের অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম