কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত
Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১১:২১ এএম
কুড়িগ্রামে তীব্র শীতের প্রভাবে মানুষজন ভোগান্তিতে পড়েছে। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামে তীব্র শীতের প্রভাবে মানুষজন ভোগান্তিতে পড়েছে। তাপমাত্রা কমতে থাকায় শীতের তীব্রতা বেড়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত চারদিক কুয়াশায় ঢাকা থাকে। শীতের তীব্রতায় স্বাভাবিক কাজকর্মও বিঘ্নিত হচ্ছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বলে জানিয়েছেন রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।
কুড়িগ্রামের আকাশে আজ সূর্যের দেখা মেলেনি, ফলে পরিবেশ কুয়াশাচ্ছন্ন। সেই সঙ্গে হিমেল ঠান্ডা বাতাস বইছে। দিনের অধিকাংশ সময় সূর্য মেঘে ঢাকা থাকছে। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশা বৃষ্টির মতো ফোটা পড়ছে, ফলে শীত আরও তীব্রভাবে অনুভূত হচ্ছে।
অন্যদিকে, কুয়াশা ও শীতের তীব্রতায় কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছেন। শীত নিবারণে অসহায় ও দুঃস্থ মানুষ খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন।
হিমেল বাতাসে শীতের কবলে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদী তীরবর্তী ৪ শতাধিক চর ও দ্বীপের হতদরিদ্র মানুষগুলো।

-6958a09378180.jpg)