Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সীমান্তে বিজিবির শীতবস্ত্র বিতরণ

Icon

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১০:৫০ এএম

সীমান্তে বিজিবির শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বিজিবির শীতবস্ত্র বিতরণ। ছবি: যুগান্তর

Advertisement

পৌষের এই হাড়কাঁপানো শীতে দুস্থ ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত হত্যা বন্ধে জনসচেতনতামূলক সভা করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ৮নং বোগলাবাজার ইউনিয়নের পেশকার গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুস্থ ও দরিদ্রদের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। 

এ সময় জনসচেতনতামূলক সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলা হয়, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবি প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে সীমান্তবর্তী এলাকায় নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে সীমান্ত হত্যা বন্ধে বিজিবির একক প্রচেষ্টাই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সচেতন মহলের সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন। সীমান্তবাসী সচেতন হলে এবং অবৈধ গরু ও সুপারিসহ বিভিন্ন চোরাচালানের সঙ্গে জড়িতরা বিকল্প কর্মসংস্থানে যুক্ত হলে তবেই উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে সীমান্ত দুর্ঘটনা।  অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালানে জড়ানোর বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুঃখজনক। কোনো অবস্থাতেই চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম না করতে সভায় আহ্বান জানানো হয়। 

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রতিটি বিজিবি সদস্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে । 

তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বদ্ধপরিকর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক

ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম