Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৩:১১ পিএম

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

ছবি: ভিডিও থেকে নেওয়া।

Advertisement

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা কয়েক দিনের শ্রমিক আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। নতুন মজুরি বোর্ড গঠনের পরও থামেনি শ্রমিকদের বিক্ষোভ। 

সোমবার (২ নভেম্বর) সকাল থেকে কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের ওইসব অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট ও চরম ভোগান্তি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

এদিকে গাজীপুরের নাওজোর এলাকায় পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টেলিভিশনের প্রতিবেদক ও ক্যামেরাপারসনের ওপর হামলা এবং তাদের ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে।

অন্যদিকে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে মাঠে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার দুপুরে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। তারা দীর্ঘ সময় সেখানে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন।

সব মিলিয়ে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, মহাসড়ক অবরোধ, যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গাজীপুরের শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: পোশাক শ্রমিকদের বিক্ষোভ


আরও পড়ুন

সম্পর্কিত খবর

আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০, কাভার্ড ভ্যানে আগুন

২০০ কারখানা ছুটি ঘোষণা আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০, কাভার্ড ভ্যানে আগুন

গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত

গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরজুড়ে মাদকের বিস্তার, ঝুঁকিতে তরুণ প্রজন্ম

গাজীপুরজুড়ে মাদকের বিস্তার, ঝুঁকিতে তরুণ প্রজন্ম

মাকে চিরকুট লিখে এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আত্মহত্যা

মাকে চিরকুট লিখে এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আত্মহত্যা

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ

আরও পড়ুন

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

২০০ কারখানা ছুটি ঘোষণা আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০, কাভার্ড ভ্যানে আগুন

আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০, কাভার্ড ভ্যানে আগুন

চাঁদাবাজি থেকে গুম-খুন: যেভাবে ‘সন্ত্রাসী এসপি’তে পরিণত হয়েছিলেন সাবেক ডিআইজি আনিসুর

চাঁদাবাজি থেকে গুম-খুন: যেভাবে ‘সন্ত্রাসী এসপি’তে পরিণত হয়েছিলেন সাবেক ডিআইজি আনিসুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম