Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাকে চিরকুট লিখে এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আত্মহত্যা

Advertisement

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম

মাকে চিরকুট লিখে এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আত্মহত্যা

নিহত শিক্ষার্থী সিয়াম (১৮)। ফাইল ছবি

Advertisement

গাজীপুরের শ্রীপুরে এইচএসসি পরিক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হয়ে মাকে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সিয়াম (১৮) নামে এক শিক্ষার্থী।

রোববার (১ নভেম্বর) দুপুরে পৌরসভার বহেরার চালা এলাকার ভাড়া বাড়ি থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।

নিহত সিয়াম (১৮) নড়াইল জেলার কাশিয়াল এলাকার বাসিন্দা আল-আমিনের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত এবং শ্রীপুরের পিয়ার আলী ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুই বিষয়ে অকৃতকার্য হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সিয়ামকে বাড়িতে রেখে তার মা গার্মেন্টসে চলে যায়। দুপুরের দিকে সিয়ামের ছোট বোন মাদ্রাসা থেকে বাড়িতে এসে দরজার তালা খুলে সিয়ামকে বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় তার বোনের ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।  

পরে স্থানীয়রা শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় নিহত সিয়ামের পড়ার টেবিল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। সেখানে লেখা ছিল, ‘সরি আম্মু, তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না’।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এইচএসসির ফলে বড় ধাক্কা মানিকগঞ্জে, ৪ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

এইচএসসির ফলে বড় ধাক্কা মানিকগঞ্জে, ৪ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

ক্যাম্পাস-শিক্ষক নেই, অস্তিত্বহীন কলেজের ৫ পরীক্ষার্থীর সবাই ফেল

ক্যাম্পাস-শিক্ষক নেই, অস্তিত্বহীন কলেজের ৫ পরীক্ষার্থীর সবাই ফেল

বয়সকে সংখ্যা বানিয়ে ৫২ বছরে এইচএসসি পাশ শেফালীর

বয়সকে সংখ্যা বানিয়ে ৫২ বছরে এইচএসসি পাশ শেফালীর

এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

এইচএসসি ফলাফল এক শিক্ষার্থীর বিপরীতে ১২ শিক্ষক, তবুও ফেল

বাবার বেকারত্ব, মায়ের সংগ্রাম—জিপিএ-৫ পেয়ে চমকে দিল যমজ বোন

বাবার বেকারত্ব, মায়ের সংগ্রাম—জিপিএ-৫ পেয়ে চমকে দিল যমজ বোন

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন

আরও পড়ুন

দক্ষ যুবসমাজই আগামীর নেতৃত্ব দেবে: এমপি আব্দুল্লাহ

দক্ষ যুবসমাজই আগামীর নেতৃত্ব দেবে: এমপি আব্দুল্লাহ

লালপুরে এইচএসসির ফল বিপর্যয়, পাশশূন্য ৪ প্রতিষ্ঠানে

লালপুরে এইচএসসির ফল বিপর্যয়, পাশশূন্য ৪ প্রতিষ্ঠানে

অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ

অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ

একদিনের ব্যবধানে সুর বদলে গেল জামায়াত প্রার্থীর

একদিনের ব্যবধানে সুর বদলে গেল জামায়াত প্রার্থীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম