গ্রেফতারকৃত আ.লীগ নেতা হাবিবুল্লাহ বাহার। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কলাকান্দি ইউনিয়ন শাখার সভাপতি মো. হাবিবুল্লাহ বাহারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হারাইকান্দি গ্রামের নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাবিবুল্লাহ বাহার ওই গ্রামের মৃত মো. আরশাদ মিয়ার ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার উপ-পরিদর্শক আবুল বাষার।
তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি হাবিবুল বাহারকে শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

