Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

চান্দিনায় বাসচাপায় লাইনম্যানের মৃত্যু

Advertisement

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১২:০১ পিএম

চান্দিনায় বাসচাপায় লাইনম্যানের মৃত্যু

নিহত পিয়াল (২৪)। ছবি: যুগান্তর

Advertisement

কুমিল্লার চান্দিনায় বাসচাপায় পিয়াল (২৪) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। 

শনিবার (১০ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।   

নিহত পিয়াল চান্দিনা উপজেলার মহারং গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি বাসের লাইনম্যানের কাজ করতেন।  

স্থানীয় বাসিন্দা কাদের জানান, সকালে প্রতিদিনের ন্যায় বা বাসস্ট্যান্ডে লাইনম্যানের কাজ করছিল। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্ট্যান্ডের লোকজন লাশ বাড়িতে নিয়ে যায়। 

হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ থানার ওসি রুহুল আমিন জানান, দুর্ঘটনার পর পর আমাদের পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতের পরিবার লাশ নিয়ে যায়। ঘাতক বাসটি শনাক্ত করা যায়নি।                          

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম