হোমনা-তিতাসে ছাত্রদলের চার কমিটি, নেতৃত্বে যারা
কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার হোমনা উপজেলা, পৌরসভা, হোমনা সরকারি ডিগ্রি কলেজ ও তিতাস উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম স্বাক্ষরিত পৃথক চারটি চিঠিতে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়।
হোমনা উপজেলা ছাত্রদলের তিন সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটিতে মো. জাহিদুল ইসলাম অপুকে আহ্বায়ক, মো. ফয়সাল মিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মো. মজিবুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
হোমনা পৌরসভা ছাত্রদলের কমিটিতে সাইদুল হাসান সাজ্জাতকে সভাপতি, মোহাম্মদ উল্লাহ ফাহাদকে সাধারণ সম্পাদক ও আজিজুর রহমান সোহানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
হোমনা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটিতে আবু হায়দার রনি সভাপতি, হিমেল সরকার সাধারণ সম্পাদক ও মো. ফাহিম মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া তিতাস উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে নজরুল ইসলাম শামীমকে আহ্বায়ক, ফয়েজ উদ্দিন সোহেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মো. তানভীর আহমেদ নুরকে সদস্য সচিব করে আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত এসব কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অনুমোদিত কমিটির তিনজনের যৌথ স্বাক্ষরে ইউনিয়ন কমিটি গঠন করতে বলা হয়েছে।
হোমনা ও তিতাস উপজেলার চার ইউনিটে ছাত্রদলের নবনির্বাচিত নেতাদের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা ব্যক্ত করেন, নতুন নেতৃত্ব সংগঠনকে আরও সুসংগঠিত করতে সক্ষম হবে।
