Logo
Logo
×

সারাদেশ

গণঅধিকার ও বিএনপির নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

Icon

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:০০ পিএম

গণঅধিকার ও বিএনপির নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় গণঅধিকার পরিষদের নেতা ও বিএনপির কর্মীরা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করেছেন। মঙ্গলবার বিকালে ভেদরগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে আনুষ্ঠানিকভাবে তারা এনসিপিতে যোগদান করেন।

যোগদানকারী ডিএম খালি ইউনিয়ন বিএনপির কর্মী মো. আমির হোসেন ও সখিপুর থানার যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি হাসিবুর রহমান নির্ভূল, সখিপুর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নিহান রাহুল হাওলাদার, সদস্য জাহিদুল ইসলাম শোভনাসহ অনেকেই ভেদরগঞ্জ উপজেলা শাখার এনসিপিতে যুক্ত হন।

গণঅধিকার পরিষদ দল থেকে পদত্যাগ করে এনসিপিতে যোগদান করে তারা আনন্দিত। দেশ ও জাতির কল্যাণে কাজ করার শপথ নিয়েই এনসিপিতে যোগদান করেছেন তারা। 

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেদরগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী উজ্জ্বল কুমার নিলয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর এনসিপির সদস্য সচিব মো. সবুজ তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এনসিপির শরীয়তপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. ওয়ালীউল্লাহ জাবের, শরীয়তপুর জেলা শাখার জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাহবুবা রহমান আলো প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম