Logo
Logo
×
   

সারাদেশ

নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম

নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু

দুই ব্যবসায়ীর ঝগড়ায় মৃত্যু ১

নরসিংদীর বেলাবতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় জগত মিয়া (৫০) নামে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার পাহাড় উজিলাব বাজারে এ ঘটনা ঘটে। এদিকে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী অভিযুক্ত শ্যামলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

নিহত জগত মিয়া উপজেলার পাহাড় উজিলাব গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে। আর অভিযুক্ত শ্যামল প্রধান একই গ্রামের আলাউদ্দিন প্রধানের ছেলে।

পুলিশ জানায়, জগত ও শ্যামল পাহাড় উজিলাব বাজারে বিভাটেকের ব্যবসা করেন। জগত বিভিন্ন সময় শ্যামলের দোকান থেকে নতুন-পুরাতন বিভাটেক কিনে নিয়ে বিক্রি করতেন। আজকে জগতের এক ক্রেতা শ্যামলের দোকান থেকে মালামাল কিনছিল। এতে ক্ষিপ্ত হয়ে জগতের সাথে শ্যামলের কথা কাটাকাটি হয়। একসময় জগত অসুস্থ হয়ে পড়লে তাকে বারৈচা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কত্যর্বরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জগতের মৃত্যুর খবরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শ্যামলের বাড়ির বিভিন্ন রুমে ভাঙচুর চালায়। এ সময় তারা শ্যামলের বাড়ির রান্নাঘরে আগুন জ্বালিয়ে দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ জানান, নিহত জগত কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছিলেন। আজকে দুইজনের কথা কাটাকাটির একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে মারা যান। তার উপর কোনো আঘাত করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের সুরতাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আর শ্যামল আমাদের হেফাজতে রয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .