Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সংবাদ সম্মেলন করে আ.লীগ থেকে কর্মীদের পদত্যাগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৩২ পিএম

সংবাদ সম্মেলন করে আ.লীগ থেকে কর্মীদের পদত্যাগ

Advertisement

ঢাকার দোহার উপজেলায় আওয়ামী লীগের সব কার্যক্রম ও পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন কয়েকজন নেতাকর্মী। 

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের খাজার বাজার এলাকায় রাধানগর এলাকার আদেল বেপারীর ছেলে ডা. আজাহার মিয়া, মৃত আব্দুল গনি সিকদারের ছেলে মো. আক্কাস সিকদার ও সফিউদ্দিন মাদবরের ছেলে মো. আবুল কাসেম সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ডা. আজাহার মিয়া বলেন, আমি বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলাম। বর্তমানে আমি আমার শারীরিক অসুস্থতার জন্য আওয়ামী লীগের সব কার্যকলাপ ও পদ-পদবি থেকে পদত্যাগ করলাম; যা আজকের এ সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে অবগত করলাম।

মো. আক্কাস সিকদার বলেন, আমি আওয়ামী লীগের দোহার থানা শাখার সদস্য পদে ছিলাম। আজকের এ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি সবাইকে অবগত করছি যে আওয়ামী লীগের সব কার্যকলাপ ও পদ-পদবি থেকে পদত্যাগ করলাম।

মো. আবুল কাসেম বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের দোহার থানা শাখার সাধারণ সদস্য পদে দায়িত্বরত ছিলাম; কিন্তু আমি আমার শারীরিক অসুস্থতার জন্য আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিলাম। আমার সঙ্গে এ সংগঠনের আর কোনো সম্পৃক্ততা রইল না; যা আজকের এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে সবাইকে অবগত করা হলো।

সংবাদ সম্মেলনে প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে যদি আমাদের কোনো অন্যায় বা ভুলত্রুটি থেকে থাকে, তবে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় বিচার যেন হয়। তবে আমরা যদি নিরপরাধ হয়ে থাকি এবং কোনো অন্যায়, অপরাধের সঙ্গে জড়িত না থেকে থাকি, তাহলে আমাদের যেন কোনো প্রকার হয়রানির শিকার না হতে হয়। এ বিষয়ে আমরা প্রশাসনের কাছে সহায়তা চাচ্ছি।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম