আলফাডাঙ্গায় বিএনপির তিন নেতা বহিষ্কার
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের আলফাডাঙ্গায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার বিকালে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত তিন নেতা হলেন- আলফাডাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি খুশবুর রহমান খোকন, রেজাউল করিম রেজা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।
বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় শৃঙ্খলাবিরোধী অভিযোগ প্রমাণিত হওয়ায় আপনাদের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সব পদ থেকে বহিষ্কার করা হলো। ওই সিদ্ধান্ত ২৫ জানুয়ারি থেকে কার্যকর হবে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হলো।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন বলেন, ওই তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।
