Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছেলের হাতে মা খুন

Advertisement

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ পিএম

ছেলের হাতে মা খুন

Advertisement

ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে প্রাণ হারিয়েছেন এক মা। রোববার দুপুর ২টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শেফালী বেগম, বয়স ৬২ বছর। তিনি ওই এলাকার আহম্মদ খানের স্ত্রী।

ঝালকাঠি থানার ওসি ইমতিয়াজ মাহমুদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহত শেফালী বেগমের ছেলে সাগর খান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। নেশাগ্রস্ত থাকার কারণে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই তিনি অস্বাভাবিক আচরণ করতেন। আজ দুপুরে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সে মায়ের ওপর দা দিয়ে হামলা চালান। এতে ঘটনাস্থলেই শেফালী বেগমের মৃত্যু হয়। ঘটনার পর আশপাশের লোকজন ছুটে এসে শেফালী বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, নিহতের মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে সাগর খানকে আটক করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম